ডিসিএন বাংলা টেলিভিশন
নিউজ ডেক্স
গাজীপুরের থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ৯৯৯ নম্বরে খবর পেয়ে টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। সকাল পৌনে ৭টার দিকে এক রিকশাচালক অচেতন অবস্থায় তাকে ওই হাসপাতালে নিয়ে এসেছিলেন।
আরও পড়ুনঃ রুহিয়া রিপোর্টার্স ইউনিটি’র কমিটি গঠন
তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি জিডি করেছে। জিডি নম্বর-১৬৪৯ (২৮-০৯-২০২২)। তবে ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশের কাছে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটিও একেক সময় একেক রকম। ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। যেহেতু তরুণীর শারীরিক অবস্থা ভালো নয়, সেজন্য তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ করতোয়া নদীতে নৌকাডুবি, নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জন
জানা যায়, ওই তরুণীর বাবার সঙ্গেও আমরা যোগাযোগ করেছি। তার বাবার বাড়ি ময়মনসিংহ হলেও মা-বাবাসহ পরিবারের সবাই সাভারে থাকেন। আর ওই তরুণী স্বামীর সঙ্গে টঙ্গী এলাকায় থাকতেন বলে জানা গেছে। স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। স্বামী তাকে মারধর করতেন বলেও অভিযোগ করেছেন তিনি। তরুণী গতকালই তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ থেকে ঢাকা এসেছেন। তবে তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।
ডিসিএন বাংলা/গা.আ.নি.