ডিসিএন বাংলা টেলিভিশন
করোনা ডেক্স
সোমবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আর কারও মৃত্যু হয়নি। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ২৪৩ জন।
এর আগে, রোববার করোনায় কারও মৃত্যু হয়নি এবং ২১৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ১২৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৭৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১১ হাজার ৫৬০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৩৯ জন। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
ডিসিএন বাংলা/জা.ক.নি.