ডিসিএন বাংলা টেলিভিশন
করোনা ডেক্স
আজ (১৭ আগস্ট) বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ২১২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৬৬৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৯ হাজার ৪৩৪ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫২ হাজার ৫০৪ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
ডিসিএন বাংলা/জা.ক.নি.