কাজী এহসানুল হাসান সন্টু
ডিসিএন বাংলা টেলিভিশন
উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সারা দেশের ন্যায় শোকাবহ ১৫ আগষ্ট, এইদিনে বাংলাদেশের স্বাধীনতার জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্ত্রী – তিন সন্তান,পুত্রবধু, ভাই সহ পরিবারের অনেককেই নির্মমভাবে হত্যা করা হয়েছিল।
বিশ্বের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে আজকের দিনটি। সিরাজগন্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামীলীগের একটি বিশাল শোক মিছিল শহর প্রদক্ষিন করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ. উপজেলা আওয়ামী লীগ অফিস চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি. উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা. উল্লাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না. উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা. উল্লাপাড়া আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
ডিসিএন বাংলা/জা.নি.