ডিসিএন বাংলা টেলিভিশন
আন্তজার্তিক ডেক্স
স্পেনের ভ্যালেন্সিয়াতে কনসার্ট চলার সময় ঝড়ো বাতাসে মূল মঞ্চের একটি অংশ ভেঙে পড়ে একজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন।
ভ্যালেন্সিয়ার দক্ষিণের উপকূলীয় শহর কুল্লেরাতে মেডুসা ফেস্টিভাল চলছে। ছয় দিনব্যাপী ওই উৎসবে সাধারণত নাচ-গান ও কনসার্টের আয়োজন থাকে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার রাতে সেখানে পাঁচটি মঞ্চে ডিজেরা পারফর্ম করছিলেন। শনিবার ভোরের দিকে একটি মঞ্চ ভেঙে পড়ে। আঞ্চলিক জরুরি সেবা থেকে এক টুইটে ৪০ জন আহত হওয়ার খবর দেয়া হয়।
আরও পড়ুনঃ শ্রাবন্তীকে জন্মদিনের শুভেচ্ছা জানালো অভিরূপ
মেডুসা ফেস্টিভালের ফেসবুক পাতায় আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘‘আজ (শনিবার) সকালে যা ঘটেছে তাতে আমরা সম্পূর্ণরূপে বিধ্বস্ত এবং ব্যথিত।” বৈরী আবহাওয়ায় উৎসব স্থলের বেশ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তারা।
আরো বলেন, ‘‘ভোর চারটার দিকে অপ্রত্যাশিতভাবে প্রচণ্ড ঝড়ো বাতাস উৎসব স্থলের কিছু এলাকা ধ্বংস করে দিয়ে গেছে। সেখানে উপস্থিতি কর্মী ও শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে কনসার্ট এলাকা খালি করার তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে বাধ্য হন আয়োজকরা।” অনির্দিষ্টকালের জন্য উৎসব আয়োজন স্থগিত ঘোষণা করা হয়েছে।
ডিসিএন বাংলা/আ.দু.নি.