ডিসিএন বাংলা টেলিভিশন
বিনোদন ডেক্স
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে আবারও জল্পনা তুঙ্গে। গতকাল রাত থেকেই একের পর এক বার্থডে উইশ, তারকামহল থেকে ভক্তরা অনেকেই তার জন্মদিনে শুভেচ্ছা জানালেন। কিন্তু এরই মাঝে বিশেষ কারো শুভেচ্ছাবার্তা পেয়েই পাল্টা জবাব দিলেন শ্রাবন্তী! ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেমের বাঁধনে বেঁধেছেন অভিনেত্রী? যদিও-বা এই সম্পর্কে এখনো কোনো উত্তর মেলেনি। তবে তার জন্মদিনে অভিরূপের বিশেষ পোস্ট খানিকটা সেই কথাই বলছে।
শ্রাবন্তীর জন্মদিন উপলক্ষে অভিরূপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুন্দর একটি ছবি। সমুদ্রসৈকতে মুগ্ধ অভিনেত্রীর একটি ছবি শেয়ার করে লিখলেন, ‘শুভ জন্মদিন। আরও প্রতিফলিত হও, তোমার ফ্যান।’ হাজারো ফ্যানের মধ্যে এই ফ্যানকেই মিষ্টি জবাব দিলেন শ্রাবন্তী। লিখলেন, ‘ধন্যবাদ মিস্টার ফ্যান।’ একসঙ্গে তাদের ছবি দেখা না গেলেও টালিউডের অন্দরে কান পাতলেই তাদের কথা শোনা যেতেই পারে। পার্টি হোক কিংবা পূজা-পার্বণ। অনেকেই বলেন, একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন শ্রাবন্তী ও অভিরূপ। এখন কবে এতে সিলমোহর পড়ে, তারই অপেক্ষা। এদিকে ফিল্মি ক্যারিয়ারে কিছুদিন আগে অচেনা উত্তম এবং ওমের সঙ্গে ভয় পেও না ছবিতে একসঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী।
ডিসিএন বাংলা/বি.নি.