ডিসিএন বাংলা টেলিভিশন
স্পোটস ডেক্স
বিশ্রামের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেয়া এক বিবৃতিতে বুধবার (১০ আগস্ট) ল্যানিং বলেন, ‘ব্যস্ত কয়েকটি বছর কাটানোর পর আমি ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি, যেন নিজের প্রতি মনোযোগ দেয়ার সময় পাই। সিএ ও আমার সতীর্থদের সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ এবং এই সময়ে আমার গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ করছি।’
আরও পড়ুনঃ ৩য় ম্যাচে জয় পেয়ে ২-১ ব্যবধানে সিরিজ হার বাংলাদেশের
আন্তর্জাতিক ক্রিকেটে ল্যানিংয়ের অভিষেক ২০১০ সালের ডিসেম্বরে। জাতীয় দলের হয়ে ইতোমধ্যে তিনি খেলেছেন ৬ টেস্ট, ১০০ ওয়ানডে ও ১১৫ টি-টোয়েন্টি ম্যাচ। তিন সংস্করণে তার রান যথাক্রমে ৩৪৫, ৪৪৬৩ ও ৩০০৭ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ সেঞ্চুরির সঙ্গে তার ফিফটির সংখ্যা ৩৫টি। ২০১৪ সালে ২১ বছর বয়সে দলের নেতৃত্ব পান ল্যানিং। সব ফরম্যাট মিলিয়ে ১৭১ ম্যাচে নেতৃত্ব দিয়ে তার অধীন জয় ১৩৫টি। ২০১২ সালে টি-টোয়েন্টি আর ২০১৩ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ল্যানিং। আর ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। সবশেষ কমনওয়েল গেমসে তার অধীন স্বর্ণপদক জিতেছে অস্ট্রেলিয়া।
বিশ্রামের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার নারী দলের হেড অব পারফরম্যান্স শন ফ্লেগলার বলেন, ‘আমরা মেগের জন্য গর্বিত যে সে বলেছে তার বিরতি দরকার। আমরা এই সময় তাকে সমর্থন দিয়ে যাব। গত দশক ধরে অস্ট্রেলিয়ান ক্রিকেটে তার অবদান অপরিসীম। ব্যক্তিগতভাবে ও দলগতভাবে সে উল্লেখযোগ্য কীর্তি অর্জন করেছে। ছোট বাচ্চাদের জন্য সে চমৎকার একজন রোল মডেল।’
ডিসিএন বাংলা/খে.নি.