ডিসিএন বাংলা টেলিভিশন
করোনা ডেক্স
আজ (৪ আগস্ট) বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে এবং একই সময় রোগী শনাক্ত হয়েছে ২৭৮ জনের।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪০৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৪০৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ১৪ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ। দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৬৪৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩০০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৪৫ হাজার ৮২৯ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।
ডিসিএন বাংলা/জা.ক.নি.