ডিসিএন বাংলা টেলিভিশন
করোনা ডেক্স
আজ (৩ আগস্ট) বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় করোনায় ৩ জনের মৃত্যু একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৭৫ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৬ হাজার ৩৬৮ জনে দাঁড়িয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৫ হাজার ৭৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলে পরীক্ষা করা হয় ৫ হাজার ৭৪২টি নমুনা। মহামারির শুরু থেকে দেশে এখন পর্যন্ত মোট ১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার ৩৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৫৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।
এদিকে এক দিনে করোনা থেকে সেরে উঠেছেন ৯৭৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৫ হাজার ৮৮জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরের হুয়ানান সি-ফুড ও বন্যপ্রাণীর বাজার থেকেই করোনাভাইরাস ছড়িয়েছিল। ওই বাজার ছিল মহামারির কেন্দ্র। একাধিক গবেষণায় এর বিশ্বাসযোগ্য প্রমাণও পাওয়া গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।
২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
ডিসিএন বাংলা/জা.ক.নি.