ডিসিএন বাংলা টেলিভিশন
আন্তজার্তিক ডেক্স
ইরানে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজে রয়েছেন ১৬ জনেরও বেশি মানুষ।
আরও পড়ুনঃ ইরানে স্বামীকে হত্যার দায়ে, একদিনে তিন নারীর ফাঁসি
প্রতিবেদনের তথ্যমতে, শুক্রবার ভারী বৃষ্টির কারণে দেশটির ৩১টি প্রদেশের ১৮টিতেই বন্যা দেখা দিয়েছে। অনেক সড়ক পানিতে ডুবে গেছে। অনেক শহর ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকেই। তাদের খুঁজতে কাজ করছে উদ্ধারকারীরা। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ১০ জনের মৃত্যু হয়েছে দেশটির রাজধানী তেহরানের উত্তর-পূর্বে আলবোর্জ পর্বতমালার পাদদেশে ফিরোজ কুহ এলাকায়। ওই এলাকায় আরও ৬ জন নিখোঁজ রয়েছেন। এর আগে গত শনিবার (২৩ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে আকস্মিক বন্যায় ২২ জনের মৃত্যু হয়েছিল।
ডিসিএন বাংলা/আ.নি.