ডিসিএন বাংলা টেলিভিশন
নিউজ ডেক্স
আজ (৩০ জুলাই) শনিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আরও পড়ুনঃ রাজশাহীর মোহনপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৯ জুলাই) সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৯২১ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ৫৬০ গ্রাম গাঁজা ও ৪৪৫ গ্রাম হেরোইন ও ১০৪ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
ডিসিএন বাংলা/জা.আ.নি.