ডিসিএন বাংলা টেলিভিশন
করোনা ডেক্স
আজ (৩০ জুলাই) শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৪৯ জন।
আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও আক্রান্ত
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৬৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪১ হাজার ৫৪২ জন। ২৪ ঘণ্টায় ৫ হাজার ১১৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ২৫৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ।
ডিসিএন বাংলা/জা.ক.নি.