ডিসিএন বাংলা টেলিভিশন
রাজনৈতিক ডেক্স
দীঘক্ষণ অপেক্ষার পরও মহাসচিব না আসায় ক্ষুব্ধ নেতাকর্মীদের তোপের মুখে সম্মেলন শুরু করতে বাধ্য হন দলটির দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। ঘোষিত কমিটিকে ঘিরে অনিয়ম ও বিশঙ্খলার অভিযোগ তোলেন নেতাকর্মীরা।
আজ (২৭ জুলাই) বুধবার সকাল থেকে নেতাকর্মীদের স্লোগান আর একের পর এক মিছিল আসতে থাকে। বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের ৫টি ওয়ার্ডের কমিটি ঘোষণা ও সম্মেলন ঘিরে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জমায়েত হন নেতাকর্মীরা। তবে হঠাৎই জানানো হয়, সম্মেলনে হাজির হবেন না অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ৫ টি ওয়ার্ডের কমিটি ঘোষণা নিয়ে নেতাকর্মীদের মধ্যে বিবাদমান দুটি গ্রুপের মধ্যকার বিরোধের জেরে এমন সিদ্ধান্ত নেন মহাসচিব বলে জানানো হয়।
আরও পড়ুনঃ চাহিদার তুলনায় পেট্রল ও অকটেনের পর্যাপ্ত মজুত রয়েছেঃ প্রধানমন্ত্রী
তার অনুপস্থিতির ঘটনায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের সামাল দিতে সম্মেলনের কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেন দলটির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এসময় মঞ্চে উপস্থিত সিনিয়র নেতারা বিভেদ তুলে যেতে আহ্বান জানান নেতাকর্মীদের। ৫টি ওয়ার্ডের এ কমিটির ঘোষণায় আর্থিক অনিয়ম, ত্যাগী নেতাদের কমিটির বাইরে রাখা ও বিশৃঙ্খলার অভিযোগে মঙ্গলবার রাতে বিএনপি মহাসচিবের বাসভবনের সামনে প্রতিবাদ জানিয়ে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা।
ডিসিএন বাংলা/জা.রা.নি.