ডিসিএন বাংলা টেলিভিশন
করোনা ডেক্স
বুধবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৬২৬ জন।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২২৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ১৬২টি। এর মধ্যে ৫ জনের মৃত্যু এবং ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৮৩৯ জন। নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৮৩ শতাংশ।মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ।
আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭ জন
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন, ২০ লাখ ৩ হাজার ৫৭০ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৮০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৩৯ হাজার ২১১ জন। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।
ডিসিএন বাংলা/জা.ক.নি.