মোঃ আবু তৈয়ব
ডিসিএন বাংলা টেলিভিশন
হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার, মোঃ শাহিদুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (২২ জুলাই) রাত ১১ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানে হাটহাজারী ও রাউজানের বিভিন্ন পয়েন্ট থেকে ৬ টি ঘেরা জাল জব্দ করা হয়।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে অর্থের বিনিময়ে আশ্রয়ণের ঘর দেওয়ার অভিযোগ
জালগুলোর দৈর্ঘ্য প্রায় ৩৫০০ মিটার। গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট পয়েন্ট থেকে শুরু করে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত এলাকাজুড়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইডিএফ হালদা প্রকল্পের ম্যানেজার, মৎস্য কর্মকর্তা রাব্বানী, সেচ্ছাসেবী ও গ্রাম পুলিশগণ অংশগ্রহণ করেন।
আরও পড়ুনঃ ভোলার লালমোহনে খুঁটিতে বেঁধে প্রতিবন্ধী যুবককে নির্যাতন, আটক ১
মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় হালদায় প্রতিনিয়ত অভিযান ও তদারকি অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।
ডিসিএন বাংলা/চ.আ.নি.