ডিসিএন বাংলা টেলিভিশন
নিউজ ডেক্স
আজ (২০ জুলাই) বুধবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম রায় দেন। রায় ঘোষণার সময় আসামি শাহজাহান আদালতে উপস্থিত ছিলেন। এসময় স্ত্রী ফাতেমা আক্তারকে (১৮) হত্যার দায়ে স্বামী মো. শাহজাহানকে (২৮) আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত শাহজাহান নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের বাউগ্যা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে, আর ফাতেমা পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আলগী গ্রামের আলী আকাব্বরের মেয়ে।
আরও পড়ুনঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত
লক্ষীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, ২০১৭ সালের ২২ আগস্ট আসামি মো. শাহজাহান তার স্ত্রী ফাতেমা বেগমের মাথায় আঘাত করে এবং পুকুরে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। তার দেয়া জবানবন্দি এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।
আরও পড়ুনঃ মায়ের পেট ফেটে অলৌকিকভাবে জন্ম নেয়া শিশুটি এখনো শঙ্কামুক্ত নয়
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৮ জুলাই রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের মৃত আকবর আলীর মেয়ে ফাতেমার সঙ্গে শাহজাহানের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় প্রায় এক লাখ টাকার মালামাল শাহজাহানকে দেয়া হয়। বিয়ের কিছুদিন পর ফাতেমাকে তার শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য চাপ দেয়। যৌতুক না পেয়ে বিভিন্ন সময় তাকে নির্যাতনও করা হয়। পরে একই বছর ২১ আগস্ট শাহজাহানকে নিয়ে ফাতেমা তার বড় বোন রাশেদা বেগমের বাড়িতে বেড়াতে যান। পরদিন সকালে তারা একসঙ্গে ওই বাড়ির পুকুরে গোসল করতে যান। এর পর দুজনের কেউই ঘরে ফেরেননি। এতে রাশেদা তাদের খুঁজতে বের হন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় ফাতেমার মরদেহ পাওয়া যায়।
ডিসিএন বাংলা/ল.আ.নি.