ডিসিএন বাংলা টেলিভিশন
নিউজ ডেক্স
মঙ্গলবার (১৯ জুলাই) নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সাকিব। শেয়ার করা ছবিগুলোতে সাকিবকে দেখা যাচ্ছে যুদ্ধসাজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো এরই মধ্যে ঝড় তুলেছে।
বাহুবলি সাজে এর আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে দেখা গেছে। এবার যুদ্ধের পোশাকে হাজির হলেন সাকিব। যেটা অনেকটা প্রাচীনকালের যোদ্ধার সাজ। ধারণা করা হচ্ছে, সুলতানি যুগের সেনাদের সমরাস্ত্র এগুলো। ধাতবনির্মিত শক্ত বর্ম, ইস্পাতের হেলমেট ও হাতে তরবারি। টিকম গ্রুপ সংযুক্ত আরব আমিরাত সরকারের মালিকানাধীন একটি আর্থিক প্রতিষ্ঠান। দেশি-বিদেশি পণ্যের বিজ্ঞাপনের বাজারে সাকিব বড় এক নাম। তার এই সাজসজ্জার পেছনে বিজ্ঞাপনের বিষয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এ ব্যাপারে কোনো কিছু তিনি খোলাসা করেননি।
আরও পড়ুনঃ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সময়সূচি
এ মুহূর্তে ছুটিতে আছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও ছিলেন না তিনি। এ ছাড়া আসন্ন জিম্বাবুয়ে সিরিজেও থাকছেন না টাইগার এ অলরাউন্ডার। এদিকে, আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন সাকিব।
ডিসিএন বাংলা/জা.বি.নি.