ডিসিএন বাংলা টেলিভিশন
নিউজ ডেক্স
আজ (১৬ জুলাই) শনিবার ভোর ৪টার দিকে কারওয়ান বাজারে সবজি কিনতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম মো. ইব্রাহিম বিশ্বাস (২৪)।
রিকশাচালক জালাল উদ্দিন জানান, পান্থপথ মোড়ে একটি বাস তাদের রিকশায় পেছনে ধাক্কা দিয়ে দ্রুত বেগে চলে যায়। ধাক্কায় জালাল রাস্তার বাম পাশে পড়ে গিয়ে সামান্য আহত হন। ইব্রাহিম পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুল ছাত্রের
নিহতের মামা কবির হোসেন জানান, ইব্রাহিম ঈদের দুই দিন পরে গ্রাম থেকে ঢাকার নাজিরা বাজারে তার বাসায় এসেছিল। ইব্রাহিমের সৌদি আরব যাওয়ার কথা ছিল বলে জানান তিনি। শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন্স) গোলাম মোস্তফা বলেন, পুলিশ বাসটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
ডিসিএন বাংলা/দু.নি.