ডিসিএন বাংলা টেলিভিশন
করোনা ডেক্স
আজ (৬ জুলাই) বুধবার ১০ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৭২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন প্রায় ১২ হাজার নমুনা পরীক্ষা করে ১ হাজার ৯৯৮ জন রোগী শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ১৬ দশমিক ৮৯ শতাংশ হয়েছে; মঙ্গলবার তা ১৬ দশমিক ৭৪ শতাংশ ছিল।
আরও পড়ুনঃ সারাদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১০ জন
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ১৮৫ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। গত ২৪ ঘণ্টায় ৫২৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯ হাজার ৭৯৯ জন।
ডিসিএন বাংলা/জা.ক.নি.