মোঃ আবু তৈয়ব
ডিসিএন বাংলা টেলিভিশন
হাটহাজারী, চট্টগ্রাম (প্রতিনিধি)
হাটহাজারী উপজেলার ১৪ টি ইউনিয়নের ১২০ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
শুক্রবার (১ জুলাই) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারীর মাননীয় সংসদ সদস্য ও বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে হাটহাজারীর ১৩৪ জন গ্রাম পুলিশের জন্য বাইসাইকেল বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে বর্তমানে কর্মরত ১২০ জনের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম এর সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী মডেল থানার অফিসার ইন চার্জ মোঃ রফিকুল ইসলাম হাটহাজারী উপজেলার ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যানগণ এ সময় উপস্থিত ছিলেন।
ডিসিএন বাংলা/জা.নি.