ডিসিএন বাংলা টেলিভিশন
নিউজ ডেক্স
বিএফোর এবং বিএফাইভ এই ভ্যারিয়েন্ট ওমিক্রনের চেয়ে কয়েক গুণ বেশি সংক্রমণশীল।
প্রাথমিক গবেষণায় প্রমাণ মিলেছে শরীরে এন্টিবডি থাকলেও এই ভ্যারিয়েন্টে সংক্রমণ হচ্ছে। তবে টিকার এন্টিবডি অনেকটাই কমায় মৃত্যুহার। তথ্য বলছে, ১২ কোটি ৯০ লাখের বেশি প্রথম ডোজের বিপরীতে দ্বিতীয় ডোজ নিয়েছে ১১ কোটি ৯৬ লাখ। আর এতদিনে বুস্টার ডোজ নিয়েছে মাত্র ২ কোটি ৯১ লাখ। তাই সংক্রমণের সঙ্গে সঙ্গে বাড়ছে শঙ্কা।
অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ বলেন, অনেকে ৬ থেকে ৭ মাস আগে টিকা নিয়েছেন। এতদিন হয়ে গেলে টিকার অ্যাকশন কমে যায়। অনেকেই বুস্টার ডোজ নেয়নি। তারা ভাবছেন হয়তো করোনা চলে গেল। তাই বুস্টার বোধহয় নেয়ার দরকার নেই। সে কারণে সংক্রমণ বেড়ে গেছে। সে ক্ষেত্রে দ্রুত বুস্টার কার্যক্রমে গতি আনার তাগিদ বিশেষজ্ঞদের। গুরুত্ব দেয়া উচিত ফ্রন্টলাইনারদের। আর শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতের পাশাপাশি সামাজিক অনুষ্ঠানসহ জনসমাগমে বিধিনিষেধের তাগিদ তাদের।
ডিসিএন বাংলা/জা.ক.নি.