মোঃ আবু তৈয়ব
ডিসিএন বাংলা টেলিভিশন
হাটহাজারী, চট্টগ্রাম (প্রতিনিধি)
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বেসরকারি ভাবে নিবার্চিত হয়েছেন শওকত আলম শওকত।
১৫ জুন বুধবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করেন বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে শওকত আলম শওকত।
শওকত আলম শওকত নৌকা প্রতীক নিয়ে ৬১৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্ডি মেঃ নাসির উদ্দীন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৫৬৬৯ ভোট, অনান্য প্রার্থী মোঃ মুজিবুল হক চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৭৬ ভোট, মোঃ সেলিম উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৫ ভোট।
ডিসিএন বাংলা/জা.নি.