মোঃ আবু তৈয়ব
ডিসিএন বাংলা টেলিভিশন
হাটহাজারী, চট্টগ্রাম (প্রতিনিধি)
চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে মোঃ ওয়ালীদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
১৫ জুন বুধবার উপজেলার শিকারপুর ইউনিয়নের পূর্ব শিকারপুর হাঁচি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ওয়ালীদ প্রবাসী মোঃ জাবেদের পুত্র।
মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুর রহমান জানান, বুধবার পূর্ব শিকারপুর এলাকায় শিশু মোঃ ওয়ালীদকে বসত ঘরে রেখে পরিবারের লোকজন পুকুরে গোসল করতে যায়। গোসল করে ঘরে এসে দেখতে পায় ওয়ালীদকে রক্তাক্ত অবস্থায় মাঠিতে লুঠে পড়ে থাকে। কে বা কারা ওয়ালীদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে থাকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ডিসিএন বাংলা/হা.আ.নি.