কাজী এহসানুল হাসান সন্টু
ডিসিএন বাংলা টেলিভিশন
উল্লাপাড়া, সিরাজগঞ্জ (প্রতিনিধি)
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইভিএমে ভোট দেবে ১০ নং বড়হর ইউনিয়নের জনগন। এবারেই উল্লাপাড়ায় প্রথম বারের মতো ভোট হবে ইভিএমে। চায়ের কাপে সেই আলোচনাই এখন ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের। ইভিএমে ভোট দিতে মুখিয়ে সবাই।
ইতিমধ্যেই পোস্টারে ছেয়ে গেছে ইউনিয়নের সর্বত্র। মাইকিং করে প্রচারনাও চলছে অনেক ইউনিয়নে। আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে দলটির নেতারা উঠান বৈঠক,আলোচনা সভা ও ভোটারদের কাছে ভোট চাইছেন। জানা যায়, নির্বাচন কে ঘিরে চলছে প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারণা চলছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, আগামী ১৫ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৪ জন প্রার্থী। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু (নৌকা), ইসলামি আন্দোলন বাংলাদেশ, মানছুর রাহমান (হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সাবু (মোটরসাইকেল) ও শফিকুল ইসলাম (ঘোড়া)।
ইউনিয়নের ৩ টি সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন ও ৯ টি সাধারণ আসনে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
ডিসিএন বাংলা/জা.নি.