কাজী এহসানুল হাসান সন্টু,
ডিসিএন বাংলা টেলিভিশন
উল্লাপাড়া, সিরাজগন্জ (প্রতিনিধি)
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ উল্লাপাড়ার ফায়ার ফাইটার শফিউলের পরিবারকে অর্থ সহায়তা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন।
আজ (৯ জুন) বৃহস্পতিবার বেলা ২ টার দিকে উপজেলার নাগরৌহা গ্রামে ফায়ার ফাইটার শফিউল ইসলামের বাড়িতে পরিবারের কাছে প্রশাসনের পক্ষ থেকে এই নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় শফিউল এর পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন ইউএনও।
প্রসঙ্গতঃ ফায়ার ফাইটার শফিউল ইসলাম চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। গত শনিবার রাত ৯টায় সীতাকুন্ড বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এসময় ফায়ার ফাইটার শফিউল ইসলাম তার সহকর্মীদের সাথে ডিপোতে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। এখন পর্যন্ত শফিউল নিখোঁজ রয়েছেন।
ডিসিএন বাংলা/জা.নি.