মোঃ আবু তৈয়ব
ডিসিএন বাংলা টেলিভিশন
হাটহাজারী, চট্টগ্রাম (প্রতিনিধি)
গণমাধ্যমের পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, মহানবী(সা:)-র বিরুদ্ধে বিজেপি নেতারা যা বলেছেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
নেতৃদ্বয় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্মপ্রান মসুলমানরা মহানবী সা. কে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অপমান তারা কখনোই বরদাশত করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা রা. কে নিয়ে বিজেপির মুখপাত্র নুপুর শর্মার অবমাননাকর বক্তব্য এবং বিজিপির মিডিয়া সেল প্রধান নবীন কুমার জিন্দালের টুইট বার্তা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত হেনেছে।
তারা আরো বলেন, এটা স্পষ্ট মোদীর নেতৃত্বাধীন ভারতে ধর্মীয় স্বাধীনতাকে নষ্ট করা হচ্ছে। ভারত সরকারকে ওই মন্তব্যের জন্য সারা বিশ্বের মুসলিমদের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় মুসলিম বিশ্ব ভারতীয় পণ্য বয়কট করবে।
ডিসিএন বাংলা/জা.ধ.নি.