ডিসিএন বাংলা টিভি
নিউজ ডেক্স
আজ (৩১ মে) মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬ জনের দেহে। এ নিয়ে সর্বমোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ৫০৭ জনে দাঁড়িয়েছে।
এর আগে গতকাল (৩০ মে) সোমবার করোনাভাইরাস শনাক্ত হয় ৩৪ জনের দেহে। সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৬৯ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৭৬০ জন। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
ডিসিএন বাংলা/জা.ক.নি.