ডিসিএন বাংলা
নিউজ ডেক্স
আজ (১২ মে) বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশে যে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৪৩ জন, সিলেটের ৫, খুলনার ২ এবং রংপুরের ১ জনের করোনা শনাক্ত হয়। ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগে কারও করোনা শনাক্ত হয়নি। এর আগে গত ৮ মে করোনা শনাক্ত হওয়া ২৩ জনের মধ্যে ১৯ জন, ৯ মে ৩০ জনের মধ্যে ২৩ জন, ১০ মে শনাক্ত ২৬ জনের মধ্যে ১২ জন এবং ১১ মে ৩৩ জনের মধ্যে ১৯ জন ঢাকার ছিলেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ২২ দিন দেশে করোনায় একজনেরও মৃত্যু হয়নি। এর আগে গত ২০ এপ্রিল সবশেষ দেশে করোনায় একজনের মৃত্যু হয়। এ সময়ে সুস্থ হয়েছেন ২৯১ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৬০৩ জন। সবশেষ ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়।
ডিসিএন বাংলা/জা.ক.নি.