মোঃ আবু তৈয়ব
ডিসিএন বাংলা টিভি
হাটহাজারী, চট্টগ্রাম (প্রতিনিধি)
দেশব্যাপী প্রধানমন্ত্রীর ঈদের উপহার স্বরূপ গৃহহীনদের গৃহ প্রদান অনুষ্ঠানের অংশ হিসেবে দেশব্যাপী বিভিন্ন জেলায় গৃহহীনদের গৃহ প্রদান করেন। আজ (২৬ এপ্রিল) মঙ্গলবার হাটহাজারী উপজেলা প্রসাশন আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম। এ সময় ১৫টি নিজস্ব পরিবারকে হাটহাজারীতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জমির দলিল হস্তান্তর করেন, হাটহাজারী থেকে নির্বাচিত সাংসদ সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ভূমি কর্মকর্তা আবু রায়হান, হাটহাজারী উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান মুক্তা বেগম, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি বাবু কেশব কুমার বড়ুয়া, শিমুল মহাজন, সৈয়দ মঞ্জুরুল আলম, বাবু গোবিন্দ প্রসাদ মহাজন, আলী আজম, হাটহাজারী থেকে নির্বাচিত বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলার বিভিন্ন গন্যমান্য কর্মকর্তাবৃন্দ। গৃহহীন ১৫টি পরিবার প্রধানমন্ত্রীর এই নতুন গৃহ উপহার পেয়ে উল্লাসিত ও আনন্দ প্রকাশ করেন।
ডিসিএন বাংলা/জা.নি.