কাজী এহসানুল হাসান সন্টু
ডিসিএন বাংলা টিভি
উল্লাপাড়া, সিরাজগঞ্জ (প্রতিনিধি)
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার বিকেল ৪ টায় এলজিইডির বাস্তবায়নে ৯০ মিটার দীর্ঘ শ্রীকোলা পারতেতুলিয়া পিএসসি গার্ডার ব্রীজ এর উদ্বোধন করা হয়েছে ৷ সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে কচুয়া নদীর ওপর নির্মিত ব্রীজটি উদ্বোধন করেন ৷
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, সদর উল্লাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালেক প্রমুখ ৷
ডিসিএন বাংলা/জা.নি.