কাজী এহসানুল হাসান সন্টু
ডিসিএন বাংলা টিভি
উল্লাপাড়া, সিরাজগঞ্জ (প্রতিনিধি)
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর টার্মিনালের পাশে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে ৷ ইসলামি ফাউন্ডেশন এর বাস্তবায়নে গণপূর্ত বিভাগের নির্মাণে প্রায় ১১ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে এ ভিত্তিপ্রস্তর স্থাপন এর উদ্বোধন করেন সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম ৷ ভিত্তিপ্রস্তরর স্থাপন উপলে আলোচনা সভায় ইউএনও মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম বক্তব্য রাখেন ৷
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ উজ্জল হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল বাতেন হিরু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পান্না প্রমুখ ৷
ডিসিএন বাংলা/জা.নি.