মোঃ আবু তৈয়ব
ডিসিএন বাংলা টিভি
হাটহাজারী, চট্টগ্রাম (প্রতিনিধি)
যানজট সৃষ্টি করায় হাটহাজারী বাসস্ট্যান্ড গোলচত্ত্বরে ৪ সিএনজিকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করল ইউএনও শাহিদুল আলম।
আজ (১০ এপ্রিল) রবিবার চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার হাটহাজারী বাসস্ট্যান্ড গোলচত্বরে যানজট সৃষ্টি করায় ৪ সিএনজি কে জরিমানা করল ইউএনও শাহিদুল আলম, শাহিদুল আলম বলেন, সকল যানবাহন সংশ্লিষ্টদের বাসস্ট্যান্ড, ত্রিবেণী মোড় ও ফায়ার সার্ভিস স্টেশন মোড় (জাগৃতি মোড়) এই তিন স্থানে দাড়িয়ে যাত্রী উঠানো ও নামানো থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।
ডিসিএন বাংলা/জা.নি.