আজ (১১ এপ্রিল) সোমবার সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সিঙের বিল এলাকায় রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী । খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তি যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের কাজীরপাড়া গ্রামের মৃত ইসমাইল তরফদারের ছেলে কায়েম আলী।
তিনি একজন পেশাদার মোটরসাইকেল চালক হিসেবে ভাড়ায় যাত্রী বহন করতেন। তার দুই ছেলে ও মেয়ে সন্তান রয়েছে। তার এক ছেলে বাংলাদেশ পুলিশে কর্মরত। নিহতের ছোট মেয়ে শারমিন জানায়, বাবার সাথে সর্বশেষ সোমবার রাত ১০ টা ৩১ মিনিটে কথা হয় তার। স্থানীয় বাসিন্দাদের মুখে শোনা যায়,গতরাতে কায়েম আলী তিন জনের একটা ভাড়া নিয়ে গিয়েছিলেনন। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, কারা কায়েমকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে গেছে তা এখনো জানা যায়নি। প্রাথমিক তদন্ত শেষে লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডিসিএন বাংলা/য.দু.নি.