আজ (১১ এপ্রিল) সোমবার সকালে রাজ্যের বারুচ জেলার দহেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত শ্রমিকরা একটি রিঅ্যাক্টরের কাছে কাজ করার সময় তা বিস্ফোরিত হয়। এর পরপরই কারখানাটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার পর নিহতদের দেহাবশেষ উদ্ধার করা হয়। এই ঘটনায় আর কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই ঘটনা গত বছর অর্থাৎ ২০২১ সালের অগাস্ট মাসের ভয়াবহ বিস্ফোরণের স্মৃতি উসকে দিয়েছে। ঠিক একইভাবে গুজরাটের বারুচ জেলায় দহেজ শিল্পনগরীতে এমনই এক রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও বহু শ্রমিক। অন্যদিকে, ২০২১ সালেরই ডিসেম্বর মাসে গুজরাটের পঞ্চমহল জেলায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জন নিহত হন। ১৫ জন শ্রমিক আহত হয়েছিলেন। ঘোঘম্বা তালুকের রঞ্জিতনগর গ্রামের কাছে অবস্থিত গুজরাট ফ্লুরোকেমিক্যালস লিমিটেডের রাসায়নিক উৎপাদন কারখানায় সকাল ১০টার সময় এই বিস্ফোরণ ঘটেছিল। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান দমকলকর্মীরা। বাতাসে বিষাক্ত গ্যাস থাকায় রাসায়নিক কারখানার আশপাশের ৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছিল।
ডিসিএন বাংলা/আ.দু.নি.