মোঃ আবু তৈয়ব
ডিসিএন বাংলা টিভি
হাটহাজারী, চট্টগ্রাম (প্রতিনিধি)
হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার নুর হোসেন মিস্ত্রির বাড়িতে পুকুরে ডুবে নীঝুম আকতার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১০এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে এলাকার এ ঘটনা ঘটে।
পুকুরে ডুবে মারা যাওয়া শিশু ওই বাড়ির সিএনজি চালক রুবেলের কন্যা। পুকুরের পাড়ে খেলতে গিয়ে পড়ে যায়। পরে গোসল করানোর উদ্দেশ্য তাকে খোঁজাখুঁজি করে এক পর্যায়ে পুকুরে লাশটি ভাসতে দেখা যায়।পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করা হয়। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুচিত্রা চৌধুরী বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।
ডিসিএন বাংলা/দু.নি.