আজ (১০ এপ্রিল) রবিবার সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী। এ সময় খালিদ মাহমুদ চৌধুরী জানান, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। টিকেট কাটতে এনআইডি না থাকলে জন্ম সনদ দিয়েও টিকেট কাটা যাবে। ঈদের ৫ দিন আগে থেকে সাময়িকভাবে এ সিদ্ধান্ত কার্যকর করা হলেও ঈদের পর স্থায়ীভাবে কার্যকর করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, এ সিদ্ধান্ত আমাদের জন্য না, যাত্রীদের নিরাপত্তার জন্য। এর আরেকটি কারণ আছে। ইতোমধ্যে লঞ্চের কেবিনের মধ্যে দুর্ভাগ্যজনক কয়েকটি ঘটনা ঘটেছে। সেগুলো তদন্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী বিপদের মধ্যে পড়ে যায়। কাজেই আমরা নিশ্চিত হতে চাই, কোন যাত্রী কোন লঞ্চে পারাপার হচ্ছে। তিনি আরও বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগের ও পরের তিনদিন বালুবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। এছাড়াও, ঈদে কোনো ত্রুটিপূর্ণ নৌযান চলতে পারবেনা বলেও জানিয়েছে খালিদ মাহমুদ চৌধুরী।
ডিসিএন বাংলা/জা.নি.