সোহেল রানা
ডিসিএন বাংলা টিভি
রাজশাহী (প্রতিনিধি)
রাজশাহী তানোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ক্ষুদ্র নৃ গোষ্ঠী ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণের আয়োজন করা হয়। ২৩ মার্চ বুধবার তানোর উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যালয়ের ক্ষুদ্র নৃ গোষ্ঠী ছাত্রীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সাইকেল বিতরন করা হয়। তানোর উপজেলা চত্বরে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এই আয়োজনটি করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -১ এর সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর প্রতিনিধি উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিক। তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলামসহ তানোর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দরা উপস্থিত ছিলেন।
ডিসিএন বাংলা/জা.রা.নি.