দক্ষিণ আফ্রিকার সাথে তিন ম্যাচ সিরিজের ৩য় ও শেষ ওয়ানডে খেলেই সাকিব আল হাসান দেশে ফিরবেন বলে জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। যদিও এর আগে, রাতেই দেশে ফিরবেন সাকিব আল হাসান, এমন তথ্য জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে সেই সিদ্ধান্ত থেকে সড়ে এসেছেন সাকিব আল হাসান।
জানা গেছে, সাকিবের ছেলে আইজাহ আল হাসান ও মেজো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। আর বড় মেয়ে আলাইনা হাসান ঠান্ডা জ্বরে ভুগছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিবের শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। সাকিবের মা হার্টের রোগী। রুটিন চিকিৎসা চললেও অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এখন আগের চেয়ে কিছুটা উন্নতি হলেও পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি।
সাকিব বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন। সাকিবের স্ত্রী-সন্তান অবশ্য বাংলাদেশে থাকেন না। ছুটিতে ঘুরতে এসেছেন তারা। আলাইনা হাসান অব্রি এর আগে দেশে আসলেও বাকি দুই সন্তান এবারই প্রথম এসেছে বাংলাদেশে। গত ফেব্রুয়ারিতে শেষ হওয়া বিপিএলের সময় দেশে আসেন সাকিবের স্ত্রী-সন্তানরা।
ডিসিএন বাংলা/খে.নি.