মোঃ সাইফুল্লাহ আল মাসুম
ডিসিএন বাংলা টিভি
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম বিপিএম সেবা স্যার এর সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব এস, এম আমান উল্লাহ এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) জনাব নিখিল চন্দ্র অধিকারীদের নেতৃত্বে দর্শনা থানার চৌকস অফিসার ফোর্স এসআই (নিঃ) নীতিশ বিশ্বাস, সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ) মোঃ মারুফুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ ইদ্রিস আলী, এএসআই(নিঃ) মোঃ শাহিন আলম, ফোর্সসহ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন বড়বলদিয়া গ্রামস্থ মোঃ নাহিদ হাসান (১৯), পিতা-আঃ সালাম এর বসত বাড়ির মুরগীর খামারের পূর্ব পাশে আসামীর দখল হতে ১৯/০৩/২০২২ খ্রিঃ সময় রাত্র ০২:১৫ ঘটিকার সময় ১১১ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ০৪ কেজি গাঁজা উদ্ধার করেন এবং জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত মালামাল জব্দ করেন এবং জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন।
আসামীর নাম ও ঠিকানা
১। মোঃ নাহিদ হাসান (১৯), পিতা-আব্দুস সালাম, সাং-বড়বলদিয়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাসহ ০২ জন পলাতক আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
ডিসিএন বাংলা/চু.আ.নি.