আজ (২০ র্মাচ ২০২২ইং) ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষ্যে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় জাহিদ মালেক বলেন, বিরোধী দলের লোকেরা বলেছিল, এই ভ্যাক্সিন নাকি গঙ্গার পানি৷ কিন্তু ভ্যাক্সিন যখন দেয়া শুরু হয় তখন তারা আগে ভ্যাক্সিন নিয়েছে, আর নিয়েছে বলেই তারা বিভিন্ন সভায় আমাদের বিরুদ্ধে কথা বলতে পারে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনায় সবকিছুই কোন না কোনভাবে ব্যহত হয়েছিল। যে দেশের করোনা নিয়ন্ত্রণ হয়নি, সে দেশ অর্থনৈতিকভাবে ভেঙ্গে পড়েছে৷ আমরা করোনা নিয়ন্ত্রণে এনেছি। করোনা মোকাবেলায় ত্রিশ হাজার চিকিৎসক নার্স নিয়োগ দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন করোনায় মৃত্যুর হার শূন্যে নেমে এসেছে। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতেই একটি বড় আধুনিক ডেন্টাল ইন্সটিটিউট স্থাপন করার বিষয়ে আস্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়াও প্রতি উপজেলায় ডেন্টাল বিভাগে একজনের জায়গায় আরো বেশি লোকবল নিয়োগ দেয়ার কথা জানান জাহিদ মালেক।
ডিসিএন বাংলা/জা.ক.নি.