মঙ্গলবার (১৫ই র্মাচ, ২০২২) সকালে গণভবনে সংশোধিত প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন শেখ হাসিনা। এ সময় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী, বিমান সচিব, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব উপস্থিত ছিলেন। এতে জানানো হয়েছে সার্বিক কাজের অগ্রগতি ৩২ শতাংশ সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়াসহ কাজের গতি বাড়াতে পরামর্শ দেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার তাগিদ দেন সরকার প্রধান।
ডিসিএন বাংলা/জা.নি.