শুধুমাত্র খোলা তেল বিক্রি করছে, দোকান মালিক এমন কথা বললে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজী মান্নান স্টোরের মজুদ ঘর তল্লাশি চালায়। সেখান থেকে বিপুল পরিমাণে বোতলজাত পূর্ব মূল্যের সয়াবিন তেল উদ্ধার করে। পূর্ব নির্ধারিত মূল্যের সয়াবিন তেল মজুদ করে রেখে বিক্রি না করার দায়ে মান্নান স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও পালং বাজারের আরও ২ দোকানিকে মূল্য তালিকা হালনাগাদ না করার দায়ে জরিমানা করা হয়।
গত শুক্রবার শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া বন্দরের দুইটি দোকান থেকে গভীর রাতে ১১ ব্যারেল (ড্রাম) তেল চুরি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চোর চক্র। সিসিটিভি ক্যামেরার ফুটেজে তেল চুরির পুরো দৃশ্য ধরা পরলেও এখনও কাউকে শনাক্ত করা যায়নি। এ বিষয়ে শরীয়তপুর সদর পালং মডেল থানায় একটি মামলা হয়েছে। পুলিশ প্রযুক্তি ব্যাবহার করে চোর শনাক্ত ও চুরি যাওয়া তেল উদ্ধারের চেষ্টা করছেন।
ডিসিএন বাংলা/শ.আ.নি.