রাজধানীর ভাটারা এলাকার বালুর মাঠ সংলগ্ন ভাঙাড়ি পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। আজ দুপুরের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভাটারা থানার নয়ানগর বালুর মাঠ সংলগ্ন ভাঙাড়ি পট্টিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। তবে, কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।
ডিসিএন বাংলা/ঢা.দু.নি.