রবিবার দুপুরে সদর উপজেলার আকচা ইউনিয়নে রুহিয়া রোডের কাশিডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। শিশু নীরব বর্মন আকচা তাতীপাড়া গ্রামের নোরত্তম বর্মনের ছেলে বলে তথ্য পাওয়া যায়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনগণ ওই ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাঠবোঝাই ট্রাক্টরের পেছন পেছন বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন নীরব। এ সময় পাওয়ার টিলারটিকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সে চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুবদ্ধ জনগণ পাওয়ার টিলারে আগুন দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ট্রাক্টরটিকে জব্দ করে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ডিসিএন বাংলা/ঠা.দু.নি.