প্রথম ম্যাচে জিতে লিড নিয়েছে মাহমুদউল্লার দল। শেষ ম্যাচেও জয় তুলে সিরিজ নিজেদের করার লক্ষ্য সাকিব-নাসুমদের। দলীয় অনুশীলন না থাকলেও শুক্রবার মিরপুরের মাঠে প্রাকটিস করেছেন টাইগাররাদের অনেকেই। ঐচ্ছিক অনুশীলনে ছিলেন নাসুম, সোহান, শরীফুলসহ বেশ কয়েকজন।চোটের কারণে প্রথম টি-টোয়েন্টি মিস করা মুশফিককেও শেরে বাংলা স্টেডিয়ামে দেখা গেছে সিরিয়াস প্রাকটিসে। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও এগিয়ে থাকা টাইগাররা রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে। শেষ ম্যাচেও জয় তুলে সিরিজ নিজেদের করার লক্ষ্য সাকিব-নাসুমদের। প্রথম ম্যাচে লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ের পর নাসুম, সাকিবদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি আফগান ব্যাটসম্যানরা। শেষ ম্যাচটা জিততে পারলেই ওয়ানডে ও টি টোয়েন্টির দুই ট্রফিই থেকে যাবে টাইগারদের ঘরে।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মুনিম শাহরিয়ার, আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ নাঈম, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান দল: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হজরতউল্লাহ জাজাই, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রেহমান, করিম জান্নাত, ফজলহক ফারুকি, কায়েস আহমেদ, দারউইশ রসুল।
ডিসিএন বাংলা/খে.নি.