আজ দুপুরে কৃষিমন্ত্রীর সাথে তার দপ্তরে, বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাত শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, বেসরকারি খাতকে এ প্রক্রিয়া যুক্ত করতে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার, দু পক্ষই আগ্রহী। প্রকল্পে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় সক্ষম কৃষিপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ, কর্মসংস্থান তৈরির ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
তিনি বিএনপি সম্পর্কে বলেন, বিএনপি নির্বাচন ও নির্বাচন কমিশন নিয়ে অনেক কিছুই বলে। তারা যতই আন্দোলনের হুমকি দিক, কাজ হবে না। তারা নির্বাচন কমিশন, নির্বাচন কোনটিই চায় না। নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি জানান, নবগঠিত নির্বাচন কমিশন সুন্দরভাবে কাজ করবে। এবং ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ কারও পক্ষ না নিয়ে পর্যবেক্ষকের ভুমিকায় আছে বলেও জানান কৃষিমন্ত্রী।
ডিসিএন বাংলা/জা.কৃ.নি.