দেশটির বয়াকা প্রদেশে শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কলম্বিয়ার জাতীয় খনি কর্তৃপক্ষ-এএনএম। প্রদেশের টাসকো এলাকায় অবস্থিত খনিটিতে জমে থাকা মিথেন গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। কলম্বিয়ায় খনি থেকে কয়লা উত্তোলনে মাল্টিন্যাশনাল কোম্পানির পাশাপাশি ছোট অনেক দেশীয় প্রতিষ্ঠানও কাজ করে থাকে। এরমধ্যে অনেক অবৈধ প্রতিষ্ঠানও জড়িত থাকার কারণে দেশটিতে কয়লা খনিতে দুর্ঘটনা নিয়মিত হয়ে উঠেছে। ২০২১ সালে কলম্বিয়ায় ১২৮টি খনি দুর্ঘটনায় প্রায় দেড়শ মানুষ প্রাণ হারান।
ডিসিএন বাংলা/আ.নি.