আজ রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টার টিকা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মেয়র বলেন, দোকানের সব কর্মচারীরা টিকা নিয়েছে কিনা তা পহেলা মার্চ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নজরদারিতে মধ্যে আনা হবে। কোন দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে টিকা না নেওয়া কর্মচারী পেলে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজন হলে ট্রেড লাইসেন্স বাতিল হবে বলেও হুঁশিয়ারি দেন মেয়র।
তিনি বলেন, গার্মেন্টসের মতো প্রতিষ্ঠানের জন্য দরকার হলে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও টিকা না নেয়া অপরাধ এমনটি উল্লেখ করে ডিএনসিসি মেয়র মাস্ক ছাড়া কোনো ধরণের সেবা দিতে দোকান মালিকদের অনুরোধ জানান তিনি। নির্ধারিত সময় শেষ হলেও কেন্দ্রে যাওয়া মানুষকে টিকা দেওয়া হবে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, আমাদের আজকের টার্গেট হলো পাঁচ লাখ টিকা দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর টার্গেট দিয়েছিল সাড়ে তিন লাখ টিকা দেয়ার জন্য। কিন্তু আমরা মনে করি আমরা যে ধরনের ব্যবস্থা নিয়েছি তাতে আমাদের পাঁচ লাখ টিকা দেওয়ার টার্গেট। আমাদের কাছে পর্যাপ্ত টিকা আছে। আমি সবাইকে বলব একটু সুশৃংখলভাবে থাকার জন্য। সবাইকে টিকা না দিয়ে কেন্দ্র বন্ধ হবে না। সবাই টিকা পাবেন।
ডিসিএন বাংলা/জা.নি.