পাকিস্তানের এক জ্যেষ্ঠ সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা করা হলেও সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি। বুধবার মোহসিন বেইগ নামে ওই সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তার বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, অভিযান চলাকালে ওই সাংবাদিক পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এবং অস্ত্র দিয়ে এক অফিসারের মাথায় আঘাত করে। এর আগে একটি টকশোতে প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করেন ওই সাংবাদিক। এর এক সপ্তাহ পরই গ্রেফতারের ঘটনা ঘটলো। সাংবাদিক মহসিন একটি অনলাইন সংবাদমাধ্যম ও দৈনিক জিন্নাহ পত্রিকার মালিক ও সম্পাদকীয় প্রধান। দীর্ঘদিন ধরে পাকিস্তানে সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই। ২০২০ সালে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট এর বার্ষিক বৈশ্বিক দায়মুক্তি সূচকে নবম স্থান পায় এই দেশটি। এ সূচক সেই সব দেশের মূল্যায়ন করে থাকে যেখানে সাংবাদিকদের নিয়মিত হত্যা করা হয় এবং হামলাকারীদের ছেড়ে দেওয়া হয়।
ডিসিএন বাংলা/আ.নি.