প্রতি বছরের পহেলা মাঘে সুন্দরবনের ওপর নির্ভরশীল বনসংলগ্ন লোকালয়ে বনবিবি’র পূজা অনুষ্ঠিত হয়। সারা বছর এই প্রার্থনা হলেও মাঘী পূর্ণিমায় সর্ব বৃহৎ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ‘বনবিবি’ দক্ষিণাঞ্চলের হাজারো সুন্দরবনজীবীর মনে ভক্তি, শ্রদ্ধা আর পূজার দেবী।
গ্রামবাসীরা অস্থায়ী মণ্ডপ তৈরি করে এ পূজার আয়োজন করে। বেলা শুরু হলেই স্থাপিত মণ্ডপে শুরু হয় পুঁথি পাঠ। এর পর পূজার সাথে সাথে দেয়া হয় অঞ্জলি। মন্ত্রপাঠ, প্রসাদ বিতরণ ও মণ্ডপে মণ্ডপে শিরনি বিতরণ করা হয়। দিনভর এ বনবিবি পূজা উপলক্ষে নানা ধরনের দোকান দিয়ে গ্রামীণ মেলা বসে সর্বত্র। হাজারো ভক্ত ও দর্শনার্থীর ভিড়ে মুখরিত গ্রামের মেঠোপথ।
ডিসিএন বাংলা/সু.নি.